ফরিদপুর সদরপুরে অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। রোববার দিবা গত রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় সদরপুর থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের মো. উজ্জ্বল ফকির এর বসত ঘরের পাশে তার গোয়াল ঘরে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়।
এ সময় বাড়ির মালিক মো. উজ্জ্বল ফকিরের মা সেলিনা বেগম (৪৮) গরু ও ছাগলের ডাকাডাকিতে তারা বসত ঘর হতে বের হলে প্রথমে আগুন দেখতে পায় এবং চিৎকার করলে আশপাশে থেকে লোকজন আশার মুহূর্তেই টিনের দোচালা গোয়াল ঘর সহ ৩টি বড় গরু এবং ২ টি ছাগল আগুনের পুড়ে মারা যায়।
এ সময় তার সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ব্যাপারে সদরপুর থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :