ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে জামায়াত নেতার ওপর হামলা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:১১ পিএম সিরাজগঞ্জে জামায়াত নেতার ওপর হামলা

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকে হত্যার উদ্দেশ্যে চালানো হামলার ঘটনায় ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী।  সোমবার সকাল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারোটিয়া বকুল তোলা মোড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সারোটিয়া গ্রামের সুলতান মাস্টারের মেয়ের জামাই এবং সদর উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মো. মারুফ বিল্লাহ সকালে শ্বশুরবাড়ি থেকে শহরের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে তাকে বাধা দেয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী গোতন খন্দকার। এ সময় গোতন খন্দকার তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে মারুফ বিল্লাহর পথরোধ করে।
 

একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে ছাত্রদল কর্মী গোতন খন্দকার উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে মারুফ বিল্লাহর পেটে আঘাত করার চেষ্টা করে। ছুরির আঘাত ঠেকাতে গিয়ে মারুফ বিল্লাহর হাতে গুরুতর জখম হয়।
ঘটনার পর জামায়াত নেতার শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয় গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

 

এ সময় গ্রামবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী বলে স্থানীয়রা দাবি করেছেন। আহত মারুফ বিল্লাহকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ঘটনায় জামায়াত নেতার পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!