ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ফরিদপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর | জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:২৪ পিএম ফরিদপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ  ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার  সকাল ১০টায় ফরিদপুর জেলা স্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা ক্রীড়া অফিসার  আল-আমীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব হাসান-বিন-মোহাম্মাদ আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল-জব্বার। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জেলার ১০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অ্যাথলেটিক্সে বালক ও বালিকাদের জন্য মোট ১৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া গ্রামীণ খেলাধুলার মধ্যে জলডাঙ্গা, চকলেট মুখে দৌড়, মোরগ লড়াই ও ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!