ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি, রাজশাহী | ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৫৩ পিএম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও বিআরটিএ সংস্থাপন শাখার জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা হতে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত সকল ধরণের মোটরসাইকেল এবং ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা হতে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব বা কার, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

আরএমপি সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল এ নিষেধাজ্ঞায় শিথিলযোগ্য থাকবে।

 

শিথিলযোগ্য অন্যান্য ক্ষেত্র হচ্ছে, আত্মীয়-স্বজনের জন্য বিমান বন্দরে যাওয়া, বিমান বন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন তবে বিমান বন্দরে বা বিমান বন্দর হতে ফিরে আসার ক্ষেত্রে টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন করতে হবে।

 

এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি এবং রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টের জন্য ১টি ছোট আকৃতির জিপ, কার, মাইক্রোবাস, নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারি অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল, টেলি যোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের যানবাহন, জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ছাড়া ও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

 

জনস্বার্থে জারিকৃত এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আরএমপি থেকে জানানো হয়েছে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমীর ও এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন, “চেতনার নামে আর কোনো বিভাজন নয়। আগামীর মান্দা হবে ঐক্যবদ্ধ মান্দা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত মান্দা গড়ে তুলব।

 

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে মান্দাকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করে একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করা হবে। পাশাপাশি যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও পর্যটন খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন এবং খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি আল আমিন।

 

এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামী মান্দা উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, শিবির নেতা আমানুল্লাহ ও ওয়ালীউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি ইলিয়াস খান।

বক্তারা জনসভা থেকে প্রসাদপুর খেয়াঘাট ও জোকাহাট ব্রিজ নির্মাণ, সাবেক এমপি শামসুল আলম প্রামানিক স্মৃতি পাঠাগার নির্মাণ, ঐতিহাসিক কুসুম্বা মসজিদকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত মান্দা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মান্দা গড়ে তোলা সম্ভব।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!