শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়।
েরাববার র সকাল ১১টায় তিনি নকলা থানায় পৌঁছালে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. কামরুল ইসলাম।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নকলা থানা চত্বরে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সম্মানিত রেঞ্জ ডিআইজি। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে আসন্ন নির্বাচন ও গণভোটকে অবাধ, সু্স্ঠ নিরপেক্ষ করতে জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ডিউটি চলাকালীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এরপর তিনি শেরপুর সদর ও নকলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব মো. পারভেজ আলম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, নকলা থানার অফিসার ইনচার্জ জনাব রিপন চন্দ্র গোপসহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :