ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

গাজীপুর-৩ আসনে তোর জোড়ে চলছে নির্বাচনী প্রচারণা

শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর | ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:১৩ পিএম গাজীপুর-৩ আসনে তোর জোড়ে চলছে নির্বাচনী প্রচারণা

গাজীপুর-৩ আসন শ্রীপুর উপজেলা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে প্রত্যেক প্রার্থী তোর জোরে চলছে নির্বাচনী প্রচারণা।
১২ ফেব্রুয়ারী ২০২৬ ইং বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আর এ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী,নেতাকর্মী ও দলীয় সমর্থক প্রত্যেকের নির্বাচনী এলাকা চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

ভোটারদের মন জয় করতে সংসদে আসন ১৯৬ গাজীপুর-৩ সকল প্রার্থী নির্বাচন কমিশনের দেওয়া নির্বাচন আচরণ বিধি মেনে দুপুর দুই‍‍`টা থেকে রাত আট‍‍`টা পর্যন্ত এ বাড়ি থেকে ও বাড়ি,পাড়া মহল্লা,চা স্টল, হাট,বাজার সহ শিল্প অদ্যাশিত সকল জায়গায় ভোটারদের মন জয় করতে নানান ভাবে চেষ্টা করছে।

আর মাত্র নির্বাচনের ৩ দিন বাকি,সাধারণ পুরুষ ও মহিলা ভোটার, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে সন্ধিহানে ভোগছে।অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন, সকল ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ভোটকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র গুলোতে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করেছে।
 

গাজীপুর ৩ আসনে মোট ১৪৮ টি ভোট কেন্দ্রে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণের জন্য নেওয়া হয়েছে।তবে এ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৮০টি।এর মধ্যে একটি পৌরসভাও রয়েছে।

 

ভোট গ্রহণের আগে ভোটকেন্দ্র গুলো সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তার প্রস্তুতি চলছে।
যাতে করে সাধারণ ভোটার নির্বিঘ্নে নিরাপত্তার মধ্যে ভোট প্রদান করে বাড়ি ফিরতে পারে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই আন্দোলনের সনদে হা ভোট ও না ভোট আয়োজন করা হয়েছে।

তরুণ প্রজন্ম যারা প্রথম ভোটা দিবে ত্রয়োদশ এ জাতীয় সংসদ নির্বাচনে হা ও না, ভোট পাচ্ছে।
অনেক তরুণ বা অনান্য ভোটার হা ও না ভোটের মাধ্যমে দেশ গড়ার মতামত দিতে পাড়ার সুযোগ পাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫২৭৩৬০জন তার মধ্যে পুরুষ ভেটার- ২৬০১৯১জন। মহিলা ভোটর সংখ্যা-২৬৭১৬২জন তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা- ৭জন।

 

গাজীপুর ৩ সংসদীয় আসনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে সাত জন।
এর মধ্যে দলীয় প্রার্থী ছয় জন ও একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু,গ্রাম টেপিরবাড়ি।বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকে মোঃ এহসানুল হক,বাড়ি নং ৩০ নিউ মার্কেট ঢাকা।ইসলামিয়া আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে আলমগীর হোসেন, গ্রাম- বিধাই। ইসলামী ঐক্য জোট মিনার প্রতীকে হাফেজ মাঃ মুফতি শামীম আহমদ,গ্রাম-শ্রীপুর। জাতীয় পার্টি নাঙ্গল প্রতীকে মোহাম্মদ নাজিম উদ্দিন,বাসন,ওয়ার্ড নং-১৫। বাংলাদেশ সমাজ প্রান্তিক দল বাসদ মই প্রতীকে আশিকুল ইসলাম পিয়াল, গ্রাম-বেকাসাহারা। একমাত্র স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে ইজাদুর রহমান মিলন,-ডগরী,গাজীপুর সদর।
 

নির্বাচনী সময় গড়ানোর সাথে দেশে অন্যান্য স্থানের মত গাজীপুর-৩ আসন শ্রীপুর উপজেলা জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রার্থীদের সদাচরণে সাধারণ ভোটার সবাই মুগ্ধ।

তবে জনমনে প্রশ্ন নির্বাচন এলেই ভোটারদের দ্বারে দ্বারে সকল প্রার্থী যেভাবে ভোট পাওয়ার জন্য খোঁজ খবর নেন এবং বিভিন্ন মাদক,সন্ত্রাস চাঁদাবাজ, ভূমিদস্য,অত্যাচারী,শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট,বিদ্যুৎ,পানি নিষ্কাশন,মসজিদ মাদ্রাসা উন্নয়ন,ও সর্বোপরি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছে বা সাধারণ মানুষের মনে স্থান করে নিচ্ছে। নির্বাচন পরবর্তী সময়ে বিজয়ী সাংসদ প্রতিশ্রুতি দেওয়া এ কাজ ও কথাগুলোর মিল থাকলে আগামীর জন্য পুনরায় তৈরি থাকবে গাজীপুর-৩ আসনের সাধারণ মানুষ ও ভোটার।

Side banner
Link copied!