ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
হিরো আলমের পোস্ট

আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৫৮ পিএম আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী

বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী। যদিও কোন প্রার্থী, তার নাম তিনি উল্লেখ করেননি।

হিরো আলম আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও আর জমা দেননি।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের দুই হেভিওয়েট প্রার্থী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে কথার যুদ্ধ চলছে নির্বাচনের শুরু থেকেই। এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলমও মাথায় মুকুট পরে প্রচার করে আলোচনায় আসেন।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!