ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৬ পিএম ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক  ও বাসের সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম, খান ট্রাভেলস বাসের চালক আব্দুল বাসেত। নিহত এক পথচারীর পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফিরছিল। 
 

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে শেরপুরগামী খান ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মারা যান সেনাবাহিনীর ট্রাকের চালক ও এক পথচারী।

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

 

Side banner
Link copied!