ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:৪৮ পিএম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিব পর্যায়ের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হলেও, নতুন সরকারের প্রথম বৈঠক সচিবালয়ে হওয়াকে প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। শপথ গ্রহণের পরপরই রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় ও দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন সরকারের এই প্রথম মন্ত্রিসভা বৈঠকের মাধ্যমে নীতিনির্ধারণী কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন।

Side banner
Link copied!