ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৫২ পিএম ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একদিনে দুটি ভোট গ্রহণের কারণে বাড়তি সময় প্রয়োজন বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এবারের নির্বাচনে নতুনভাবে পোস্টাল ভোট ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তরুণ ভোটাররাই নির্ধারণ করবে ফল

ইসি জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের ফল নির্ধারণে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবার ৩৫ বছরের নিচে ভোটারের সংখ্যা ৪ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৫৬১ জন।

এর মধ্যে—


১৮–২৫ বছর বয়সী ভোটার: ২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫৩১ জন

পুরুষ: ১ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৯০২

নারী: ৯৪ লাখ ৯০ হাজার ২২১

তৃতীয় লিঙ্গ (হিজড়া): ৪০৮ জন

২৫–৩৫ বছর বয়সী ভোটার: ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ৩০ জন

পুরুষ: ১ কোটি ৪১ লাখ ১ হাজার ৯০

নারী: ৩৬ লাখ ৮৯ হাজার ৫৬২

তৃতীয় লিঙ্গ (হিজড়া): ৫৬৭ জন

মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ

ইসি সচিব জানান, এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে—


পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১

নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০

তৃতীয় লিঙ্গ (হিজড়া): ১ হাজার ২৩২ জন

২৯৯ আসনে ভোট, ৪২ হাজারের বেশি কেন্দ্র

১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে; পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ভোট হবে।

সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ইসি।

প্রায় ৮ লাখ কর্মকর্তা ভোট পরিচালনায়

ভোট পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। এর মধ্যে—

প্রিসাইডিং অফিসার: ৪২ হাজার ৭৭৯

সহকারী প্রিসাইডিং অফিসার: ২ লাখ ৪৭ হাজার ৪৮২

পোলিং অফিসার: ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন

প্রার্থী সংখ্যা ২,০২৮ জন

এবারের নির্বাচনে ২৯৯ আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় প্রার্থী: ১ হাজার ৭৫৫ জন

স্বতন্ত্র প্রার্থী: ২৭৩ জন

প্রার্থীদের মধ্যে—

নারী: ৮৩ জন (৬৩ দলীয়, ২০ স্বতন্ত্র)

পুরুষ: ১ হাজার ৯৪৬ জন

৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে—

সেনাবাহিনী: ১ লাখ ৩ হাজার

নৌবাহিনী: উপকূলীয় ৫ জেলায় ১৭ আসনে ৫ হাজার

বিমানবাহিনী: সাড়ে ৩ হাজার

বিজিবি: ৩৭ হাজার ৪৫৩

কোস্টগার্ড: ৩ হাজার ৫৮৫

পুলিশ: ১ লাখ ৮৭ হাজার ৬০৩

র‍্যাব: ৯ হাজার ৩৪৯

আনসার: ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮

বিএনসিসি: ১ হাজার ৯২২ জন

ম্যাজিস্ট্রেট ও অপরাধ দমন

নির্বাচনি অপরাধের বিচারকাজে দায়িত্ব পালন করছেন—

বিচারিক ম্যাজিস্ট্রেট: ৬৫৭ জন

নির্বাহী ম্যাজিস্ট্রেট: ১ হাজার ৪৭ জন

নির্বাচনি তদন্ত কমিটিতে: ৩০০ বিচারিক ম্যাজিস্ট্রেট

এ পর্যন্ত আচরণবিধি ভঙ্গের ৪৬৮টি মামলায় ২৫৯টি মামলায় প্রার্থী ও সমর্থকদের কাছ থেকে ৩২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সংক্ষিপ্ত বিচারে আরও ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত

নির্বাচন পর্যবেক্ষণে ইসির আমন্ত্রণে দেশে এসেছেন—

বিদেশি পর্যবেক্ষক: ৫৭ জন

স্বেচ্ছায় আগত বিদেশি পর্যবেক্ষক: ৩৩৫ জন

বিদেশি সাংবাদিক: ১৫৬ জন

দেশীয় পর্যবেক্ষক রয়েছেন ৮০ সংস্থার ৪৪ হাজার ৯৯৫ জন।

Side banner
Link copied!