ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
মির্জা ফখরুল

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:১৭ পিএম যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে বড় চ্যালেঞ্জ সামনে এসেছে, আর সেটি হলো জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রিসভা সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে কাজ করবে।


মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রকে কেন্দ্র করেই সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে। সবার সহযোগিতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একটি গতিশীল মন্ত্রণালয়ে রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজকের মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থান বা রাজনৈতিক পরিবর্তনের পর সবকিছু তাৎক্ষণিকভাবে স্বাভাবিক হয়ে যাবে—এমনটা ভাবার সুযোগ নেই। তবে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হওয়াকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের কিছু কার্যালয় খোলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সেগুলোকে সামগ্রিকভাবে দেখার সুযোগ নেই।


দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণতন্ত্রে উত্তরণই ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য এবং সেটি বাস্তবায়িত হয়েছে বলেই তার দল মনে করে। এখন নির্বাচিত সরকার হিসেবে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখাই তাদের দায়িত্ব।
 

Side banner
Link copied!