ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করা যাবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:৩৯ পিএম দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করা যাবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদবলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হবে। বাহিনীর কোনো সদস্য যদি অপরাধ করে তাদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবৈধ কোনো তদবির চলবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় টোটালি করাপশন ফ্রি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সবার অ্যাকাউন্টিবিলিটি ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। কোনো রকমের অবৈধ তদবির হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।


আইজিপিসহ বাহিনীর ঊর্ধ্বতন অনেকে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে নেই- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখা করে গেছেন, হয়তো অন্য কাজে ব্যস্ত।
 

Side banner
Link copied!