ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | মার্চ ২, ২০২৬, ০৭:২৯ পিএম লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে চররমনী মোহন ইউনিয়নে করাতিরহাট এলাকার সবজি ক্ষেত থেকে  যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। সোমবার  (২ মার্চ) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  যুবকের পুরো শরীরের আঘাতের চিহৃ রয়েছে। তাকে নির্যাতনে হত্যার পর লাশ সবজি ক্ষেতে ফেলে যায় দূর্বৃত্তরা। এখনো পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার একটি সবজি ক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে নিহত যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। উক্ত যুবককে পিটিয়ে হত্যার পর লাশ সবজি ক্ষেতে ফেলে যায়। গত ১৫দিন ধরে উক্ত যুবক ওই এলাকায় ঘুরাফিরা করতে দেখতে পেয়েছে বলে জানায় স্থানীয়রা। তবে যুবকের নাম-পরিচয়  জানা যায়নি। পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এটি একটি হত্যকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কি কারনে কেন, তাকে হত্যা করা হয়, সেটা খোঁজা হচ্ছে। পাশাপাশি মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

 

Link copied!