পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক ডটকম জানিয়েছে, শনিবার ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ট্রানজিট বা চলাচল প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
গত তিন দিনে জাহাজগুলোর চলাচলের ধরনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছে প্ল্যাটফর্মটি। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, অনেক জাহাজকে মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে, গতি কমিয়ে দিতে বা অলস বসে থাকতে দেখা গেছে।
এ ছাড়া অনেক জাহাজ শেষ মুহূর্তে তাদের যাত্রাপথ পরিবর্তন করে অন্য দিকে ডাইভারশন নিয়েছে।

