ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

নিজস্ব প্রতিবেদক | মার্চ ২, ২০২৬, ০৭:১৬ পিএম জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সরকারদলীয় ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত হুইপরা হলেন— হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ, খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আশরাফ উদ্দিন নিজান।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেন বলে জানা গেছে।

 


 

Link copied!