সোমবার (২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানি কাতারএনার্জি।
বিবৃতিতে বলা হয়, কাতার এনার্জি সব অংশীদারদের সঙ্গে তার সম্পর্কের মূল্যায়ন করে এবং তাদের সঙ্গে হালনাগাদ তথ্যের বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখবে। বিবৃতিতে এর বেশি কিছু বলেনি কোম্পানিটি। কবে নাগাদ উৎপাদন শুরু হবে, তাও জানায়নি কাতারএনার্জি।
ইরানের পাল্টা জবাবের জেরে মধ্যপ্রাচ্যজুড়েই তেল ও গ্যাস উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ইরাকের কুর্দিস্তানে তেল উৎপাদন এবং ইসরায়েলের বেশ কয়েকটি বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরী লক্ষ্য করে ইরান দুটি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ড্রোন মেসাঈদে একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে।
আরেকটি রাস লাফান শিল্পনগরে একটি জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে। এসব হামলায় উৎপাদন বন্ধ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

