ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ভোলায় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করলো কোষ্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক | মার্চ ২, ২০২৬, ০৫:৫১ পিএম ভোলায় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করলো কোষ্ট গার্ড

ভোলায় বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা দক্ষিন জোন।

উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানায়- গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজাসহ মুরাদ (২৬) এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি ভোলা পৌরসভার আলীনগর ১ নম্বর ওয়ার্ডের কাঠালি গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে।অভিযান শেষে জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানা-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Link copied!