ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের দিন দেখা যাবে জেবা জান্নাতের ‘কফিলের মেয়ে’

কালের সমাজ ডেস্ক | মে ২৮, ২০২৬, ১১:৩৮ এএম ঈদের দিন দেখা যাবে  জেবা জান্নাতের ‘কফিলের মেয়ে’

ঈদুল আজহায় ছোটপর্দার দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন অভিনেত্রী জেবা জান্নাত। বৈশাখী টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজনে প্রচার হবে তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক কফিলের মেয়ে।

তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটিতে জেবা জান্নাতের বিপরীতে অভিনয় করেছেন সবুজ আহমেদ। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সোহাগ-কে।

ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বৈচিত্র্যময় গল্পের সাত পর্বের সাতটি বিশেষ ধারাবাহিক নাটক নির্মাণ করেছে বৈশাখী টেলিভিশন।

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীদের উপস্থিতিতে নির্মিত এই নাটকগুলো নিয়ে এরই মধ্যে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এই বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবেই ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!