ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

সিরাজগঞ্জে তেল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | এপ্রিল ৬, ২০২৬, ০৬:২৯ পিএম সিরাজগঞ্জে তেল দেওয়াকে  কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোনালী ইটভাটার মালিক প্রিন্স ফিলিংস স্টেশন থেকে এক হাজার লিটার তেল নিতে চাইলে ম্যানেজার আবুল কালাম ৫০০ লিটার তেল দিতে সম্মতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় প্রিন্সের গাড়ির চালক ঘটনাস্থলে এসে ম্যানেজারকে মারধর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে প্রিন্সের ওপর পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!