রাতের আরামদায়ক ঘুম নষ্ট করার জন্য ছোট একটি ছারপোকাই যথেষ্ট। বিছানা, বালিশ কিংবা আসবাবের কোণে লুকিয়ে থাকা এই পোকা একবার ঘরে বংশবিস্তার শুরু করলে তা দূর করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করলে সহজেই এই উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব।
গরম পানি ও কড়া রোদ: বিছানার চাদর, বালিশের কভার ও কাঁথা নিয়মিত গরম পানিতে ধুয়ে নিন। এছাড়া তোশক, বালিশ ও ম্যাট্রেস কয়েক ঘণ্টা কড়া রোদে রাখলে তাপের কারণে ছারপোকা ও তাদের ডিম নষ্ট হয়ে যায়।
পরিচ্ছন্নতা: ঘরের কোণ, সোফা ও কার্পেট নিয়মিত পরিষ্কার রাখুন। ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করলে লুকিয়ে থাকা পোকা ও ডিম সহজেই দূর হয়। ফাঁকফোকর বন্ধ করা: দেয়ালের ফাটল বা কাঠের আসবাবের ফাঁকা অংশগুলো ছারপোকার প্রিয় আবাস। এসব ছিদ্র বা ফাঁকগুলো দ্রুত বন্ধ করে দিন।
নিমপাতার ব্যবহার: প্রাকৃতিক উপায় হিসেবে বিছানার নিচে নিমপাতা রাখতে পারেন অথবা পানির সঙ্গে নিমতেল মিশিয়ে স্প্রে করতে পারেন। এর কটু গন্ধ ছারপোকা তাড়াতে সাহায্য করে।
উপদ্রব অতিরিক্ত বেড়ে গেলে বিশেষজ্ঞ বা পেশাদার পেস্ট কন্ট্রোল সেবার সহায়তা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। নিয়মিত পরিচ্ছন্নতাই পারে আপনাকে ছারপোকামুক্ত ও স্বস্তির ঘুম উপহার দিতে।
ছারপোকাগরম পানিকড়া রোদ:পরিচ্ছন্নতাফাঁকফোকর বন্ধ করানিমপাতা
কালের সমাজ/ কে.পি

