ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাঈম ইস্যুতে বিসিবি সভাপতি

এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

নিজস্ব প্রতিবেদক | জুন ১৩, ২০২৬, ০১:২৪ পিএম এমন  ঘটনা  কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
সংগৃহীত ছবি

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগে ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ ঘটনায় বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তামিম ইকবাল বলেন, নাঈম হাসানের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম তার সঙ্গে যোগাযোগ করার পরপরই তিনি এবং বোর্ডের অন্য পরিচালকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট সব জায়গায় ইতোমধ্যে কথা বলা হচ্ছে এবং নাঈম ও তার পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। বিসিবির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে।

তামিম আরও বলেন, সামনে যা যা করণীয় আছে, সেসব পদক্ষেপ নেওয়া হবে এবং নাঈমসহ সব ক্রিকেটারের পাশে থাকবে বোর্ড।

অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় নাঈমকে থামানো হয়। শুরু থেকেই তার সঙ্গে বৈরী আচরণ করা হয়। কথা বলার চেষ্টা করলে গলা চেপে ধরা হয় এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। এরপর খুলশী থানায় নেওয়ার পরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
কালের সমাজ/এএইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!