ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গণমাধ্যমের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | জুলাই ২৩, ২০২৬, ০২:৪৩ পিএম রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গণমাধ্যমের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‍‍`গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখবো।‍‍`

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

এসময় সাংবাদিকরা বলেন, বিষয়টি গুঞ্জন না, গণমাধ্যমে এসেছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাহলে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।

তবে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, প্রক্রিয়া কী হবে? এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, ‍‍`রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে চাইলে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যে কোনো কারণে, অপশন আছে।

তবে এ বিষয়ে সরকার অবগত নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কালের সমাজ/এসআর

Link copied!