বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয় অর্জন করে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে শপথ পাঠ পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে একই দিন সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের বৈঠকে বিএনপির সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :