পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর, ডাঙ্গী ও ফুলসুতি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেছে তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মন্ডল,ডাঙ্গী ইউনিয়ন বিএনপি সভাপতি রহিচ চোকদার, যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ,তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশনের প্রতিনিধি আমান কাজি,ইব্রাহিম মাতু্ব্বর,মোহাম্মদ আলী,আজাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে উপস্থিত ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। পূর্ব থেকেই মানব সেবায় কাজ করে আসছে তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশন।
রমজানের এই পবিত্র মাসে যেন কোনো পরিবার কষ্টে না থাকে, সে উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় উপকারভোগীরা ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।
তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক তালুকদার নাজমুল হাসান(সিআইপি) ব্যবসায়িক কাজে বিদেশে থাকায় তার ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাধ্যমে উপজেলায় অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট সাড়ে পাঁচ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :