রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিশিন্দা এলাকার বাশার স্পিনিং মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানাটির জিএম স্বপন আহমেদ জানান, রোববার রাত ১১টার দিকে আগুন লাগার খবর পান তারা। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, কারখানায় প্রায় ৬৩০ জন শ্রমিক কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডে উৎপাদিত সুতা, দামি যন্ত্রপাতি ও বিভিন্ন কাঁচামাল পুড়ে যায়। পরিস্থিতির কারণে কারখানার উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী কারখানা পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :