ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

নিখোঁজের দু‍‍`দিন পর চালকের লাশ উদ্ধার

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:৪২ পিএম নিখোঁজের দু‍‍`দিন পর  চালকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দু‍‍`দিন পর বালুর স্তুপে পুঁতে রাখা প্রবাস ফেরত অটোরিকশা চালক সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়ির সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।  সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে ও গত এক বছর আগে বিদেশ থেকে এসে অটোরিকশা চালাচ্ছেন।

 

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে নিখোঁজ হয় সোহাগ। সোহাগের স্ত্রী-শাহিনুর বেগম ৮ মাসের গর্ভবতী।সোহাগের ভাই ও মা জানান, ঘটনার দিন সকালে সোহাগ ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা খুন করেছে বলতে পারছি না। তবে সে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলো। এ কারণে হয়ত হত্যা করে পার্শ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তুপে পুঁতে রাখে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, অটোরিকশা চালক সোহাগের লাশ তাদের বাড়ির পার্শ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রস্তুতি ও ঘাতকদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

Side banner
Link copied!