ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:১০ পিএম এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বিজয় কোনো একক দলের নয়—এটি গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয় এবং গণতন্ত্রকামী মানুষের বিজয়। তিনি বলেন, “আজ থেকে আমরা স্বাধীন।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

তারেক রহমান বলেন, দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে জনগণ গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিয়েছে। তিনি বলেন, দীর্ঘ সময় পর জনগণের সরাসরি ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।

 

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের ফলে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

 

বিএনপি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে যেন কোনো অপশক্তি দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ঐক্য ও অংশগ্রহণের মধ্য দিয়েই গণতন্ত্রকে টেকসই ও শক্তিশালী করা সম্ভব হবে।


 

 


 

Side banner
Link copied!