ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫৭ পিএম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে। তাকে এই দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে একই দিন জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিল করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক স্বার্থে এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Side banner
Link copied!