আগামী সোমবার ১৬ ফেব্রুয়ারি সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ‘100 প্রিন্সিপ্যাল প্লাজা’র শুভ উদ্বোধনকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ড. এ কে এম ফজলুল হক, কাজী শরীফ উল্লাহ,
100 প্রিন্সিপ্যাল প্লাজা’র সভাপতি ইয়াসিন খন্দকার,সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব,ইমদাদ হোসেন প্রধান, শামিম আহমেদ,শিবলী নোমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ‘100 প্রিন্সিপ্যাল প্লাজা’ চালু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
আসন্ন শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করা হয়েছে,,


আপনার মতামত লিখুন :