ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

‘কিছু জায়গায় কেন্দ্র দখল, হামলার ঘটনা বাদ দিলে নির্বাচন সুষ্ঠু হয়েছে’

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:০৯ পিএম ‘কিছু জায়গায় কেন্দ্র দখল, হামলার ঘটনা বাদ দিলে নির্বাচন সুষ্ঠু হয়েছে’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নব নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘অতীতের গতানুগতিক ধারার নয় একটা সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনার জন্য আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবো। আমরা সরকারি দল নাকি বিরোধী দল এটা বিবেচ্য বিষয় নয় বরং আমরা মানুষের অধিকারের জন্য কাজ করবো।’

 

তিনি বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু করে যেসব জায়গায় ভয়াবহ বিচ্ছিন্ন হয়েছে- সেগুলোর জন্যই কাজ করবো। সংসদে বিরোধী দল হিসেবে উন্নত দলগুলো যেভাবে কাজ করে আমরাও সেভাবেই কাজ করবো। বিরোধী দল যেনো সংসদে ন্যায্য অধিকার পায়- আমরা সেটা প্রত্যাশা করবো।’

শফিকুল রহমান বলেন, ‘সরকারি দল যদি আন্তরিকতার সঙ্গে উদ্যোগ গ্রহণ করে তাহলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো। সরকারি এবং বিরোধী দল যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে।’

 

এসময় ১১ দলীয় জোটের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, ‘আগামীকাল থেকে দেশের নতুন ধারা সূচনা হবে।’

 

Link copied!