ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:৩১ পিএম তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

সাক্ষাতের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, “তারেক রহমানের সঙ্গে শপথ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেছি। তারা তাদের খুঁটিনাটি কিছু বিষয়ের চাহিদা দিয়েছেন। আমরা তা মেনে নিয়েছি।”


নাসিমুল গণি বলেন, “জাতীয় সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের শপথ হবে দক্ষিণ প্লাজায়।”
 
এর আগে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা নাসিমুল গণি। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Side banner
Link copied!