জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানান।
হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, সাক্ষাতে দুই নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তাও তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়।
এদিকে শপথ অনুষ্ঠান শেষে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :