জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফে রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব–১ (পিএস–১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অপর এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–১ (এপিএস–১) হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগও রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর করা হয়েছে।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। তার আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার।


আপনার মতামত লিখুন :