ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৪৬ পিএম প্রধানমন্ত্রী তারেক রহমানকে  জি এম কাদেরের অভিনন্দন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন।

তিনি তার অভিনন্দন বার্তায় তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও তাঁর সাফল্য কামনা করেন এবং আশা করেন, তাঁর জনগণ তাঁকে ও তাঁর দলের প্রতি যে দায়িত্বভার দিয়েছে তা পালন করতে তিনি সর্বোত্তভাবে সমর্থ হবেন।

গোলাম মোহাম্মদ কাদের আশা করেন,তারেক রহমানের নেতৃত্বে দ্রুত দেশের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা ফিরে আসবে এবং সংবিধানে বর্ণিত মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা, নারী অধিকার সহ সকল সাংবিধানিক অধিকার মানুষ যথাযথভাবে ভোগ করতে পারবে। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তার সকল রকম আইনি অধিকার ফিরে পাবে।

 

তিনি আরো আশা করেন, নানান ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। সর্বোপরি তিনি তার সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করেন।

Side banner
Link copied!