ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বয়কট এনসিপির

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:৩৪ পিএম মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বয়কট এনসিপির

সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বয়কট করেছে দলটি।

মঙ্গলবার নিজের ভেরিভাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

পোস্টে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাইয়ের আকাঙ্খা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পর পর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যগণ।

সেইসাথে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত।

অন্যদিকে  জাতীয় নাগরিক পার্টির শৃঙ্খলা বিভাগের প্রধান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ও ‘সংসদ সদস্য’ দুই পদেই শপথ গ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচিত প্রতিনিধিরা।

একই সাথে বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আমরা আজ অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!