ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জর কাজিপুরে স্বাধীনতা দিবস পালিত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | মার্চ ২৬, ২০২৬, ০৩:০৭ পিএম সিরাজগঞ্জর কাজিপুরে স্বাধীনতা দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ভোর থেকেই উপজেলা জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে ছিল দেশপ্রেম ও শ্রদ্ধাবোধের এক আবেগঘন পরিবেশ।

সকালে কাজিপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কাজিপুর উপজেলা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস ছালাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতীয় জীবনের প্রেরণা। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তারা আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।

বক্তারা স্বাধীনতার মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

কালের সমাজ/এসআর

Link copied!