ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

গৌরীপুর উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | এপ্রিল ১, ২০২৬, ১০:১৮ পিএম গৌরীপুর উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৬ নং বোকাইনগর ভূমি অফিসে (০১ এপ্রিল ২০২৬) বিকাল ০৪টা সরেজমিনে গিয়ে দেখা যায় অফিসটি তালাবদ্ধ। বাহির থেকে জালানা চাপ দিতেই জালানা খুলে যায়,তখন দেখা যায় বিদ্যুতের লাইট জ্বলছে। এক দিকে সরকার যেখানে বিদ্যুত সাশ্রয়ের কথা বলছে অন্যদিকে সরকারের এই উদ্যেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনিয়ম করে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিকে বাহিরে উড়ছে জাতীয় পতাকা।
 

এই অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, অফিস সহায়ক মোঃ সাদ্দাম হোসেন, অফিস সহায়ক তানজিনা ও অফিসের পরিচ্ছন্ন কর্মী বিউটি আক্তার কাহাকেও অফিসে পাওয়া যায়নি।  এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি  সুনন্দা সরকার প্রমা‍‍`র কাছে ফোন করে জানতে চাওয়া হলে তিনি ফোন ধরেননি

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!