বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, এর আগে সকাল সাড়ে ১০টায় খুলনা থেকে স্পিডবোটযোগে তিনি সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট ঘাটে পৌঁছান। এ সময় বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মৌয়ালদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এ সময় মৌয়ালরা তাদের নানা সমস্যা, বিশেষ করে বাঘের আক্রমণ, বনদস্যুদের ভয় ও নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হবে। বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান কার্যক্রমের সূচনা করেন। সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনে নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।দিনের শেষভাগে বিকাল সাড়ে ৩টায় তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুমড়ো খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই খাল খননের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
কালের সমাজ/ কে.পি

