ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার | এপ্রিল ১, ২০২৬, ০৫:৪২ পিএম চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর  মৃত্যু

 নিহতরা হলেন- ডুলাহাজারা  ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং সওদাগরঘোনার চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)। তারা সম্পর্কে বোন।
 

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে চকরিয়ার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসেন বকেয়া মনি। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফ জান্নাতসহ আরও কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নামেন। এসময় দুই  বোন মনি ও জান্নাত পুকুরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 

চকরিয়া থানার  (ওসি) মনির হোসেন বলেন, পুকুর ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শোনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্তের উপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!