ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১, ২০২৬, ০৪:২১ পিএম রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু

বুধবার (১ এপ্রিল) তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নে আগামী দুই দিনের মধ্যে সারাদেশে ২১ লাখ ৯০ হাজার ডোজ টিকা পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। টিকা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের সব সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, “বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহ করে দেশের সব জেলায় পাঠিয়ে দেওয়া হবে।”

হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী জানান, হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর ও প্রয়োজনীয় শয্যার ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় এনে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

 


কালের সমাজ/ কে.পি
 

Link copied!