ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

যশোর অঞ্চলে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১, ২০২৬, ০৬:০২ পিএম যশোর অঞ্চলে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন সিনিয়র স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট ডাক্তারগণ।  তবে সীমাবদ্ধতা সত্ত্বেও তারা সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রোগীদের সরাসরি সংস্পর্শে থাকায় চিকিৎসক ও নার্সদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাই তারা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড ও আইসোলেশন ব্যবস্থা রাখা হয়েছে। কোনো রোগীর নিউমোনিয়া বা ডিহাইড্রেশনের মতো জটিলতা দেখা দিলে দ্রুত বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকার ও স্বাস্থ্য বিভাগের সাথে নিয়মিত সমন্বয় করছে কর্তৃপক্ষ।
 

 

কালের সমাজ/ 

Link copied!