ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

পিরোজপুরে ২০টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার ২০ হাজার টাকা উদ্ধার

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ১, ২০২৬, ০৫:৫১ পিএম পিরোজপুরে ২০টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার ২০ হাজার টাকা উদ্ধার

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা এ উদ্ধার অভিযান পরিচালনা করে। জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা হয়।
 

থানাভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে পিরোজপুর সদর থানা থেকে ৪টি, জিয়ানগর থানা থেকে ১টি, মঠবাড়িয়া থানা থেকে ৫টি, নাজিরপুর থানা থেকে ৫টি, নেছারাবাদ থানা থেকে ৩টি, ভান্ডারিয়া থানা থেকে ১টি এবং কাউখালী থানা থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির প্রেক্ষিতে পিরোজপুর সদর থানা এলাকা থেকে মোট ২০ হাজার টাকা (১৫ হাজার ও ৫ হাজার) উদ্ধার করা হয়।
 

হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে—অপরিচিত নম্বরে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কোনো ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানাচ্ছি।”
 

তিনি আরও বলেন, জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হারানো মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পুলিশের এ ধরনের জনবান্ধব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জিয়াউর রহমান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আইসিটি শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!