ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

শ্রীপুরে স্কুলছাত্রকে মারধর ও শ্লীলতাহানি‎

জেলা প্রতিনিধি,গাজীপুর | এপ্রিল ৬, ২০২৬, ০৬:৩৩ পিএম শ্রীপুরে স্কুলছাত্রকে মারধর ও শ্লীলতাহানি‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, পেলাইদ গ্রামের মো. আলমের ছেলে মো. কাওসার (১৫) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। সে পেলাইদ স্কুলের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মো. শরিফ (৩৫), মফিজ উদ্দিন (৬৫), সাদেক বেপারী (৫৫), আকাব্বর (৫০) ও আনিছসহ (৩৫) অজ্ঞাত আরও ৪-৫ জন তার পথরোধ করে। এসময় তারা কাওসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

ছেলের ওপর হামলার খবর পেয়ে কাওসারের মা মোছাঃ পারভীন ও তার ছোট ভাই মোঃ একলাশ ঘটনাস্থলে ছুটে যান। এসময় বিবাদীগণ তাদের ওপরও চড়াও হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১নং বিবাদী মোঃ শরিফ পারভীনের গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। ২নং বিবাদী মফিজ উদ্দিন শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং অন্যান্যরা ছোট ছেলে একলাশের পকেট থেকে নগদ ৪,২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। একপর্যায়ে বিবাদীগণ দুই ভাইকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে যে, সুযোগমতো রাস্তাঘাটে পেলে তাদের হত্যা করে লাশ গুম করা হবে এবং মিথ্যা মামলায় জড়িয়ে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে।
 

‎এই ঘটনায় মো. আলম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় বিবাদীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ প্রদান করেছেন। তিনি জানান, বিবাদীগণ অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির। তারা আমার নিরপরাধ ছেলে ও স্ত্রীর ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে বিবাদী শরিফ বলেন আলম যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট  ‎শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!