ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসন: মনোনয়ন আলোচনায় সাবরিনা শুভ্রা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | এপ্রিল ৮, ২০২৬, ০৪:৫৭ পিএম সংরক্ষিত নারী আসন: মনোনয়ন আলোচনায় সাবরিনা শুভ্রা

সংরক্ষিত নারী আসনকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করেছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা শুভ্রা।

তিনি বলেন, মনোনয়ন প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক অবদান ও ত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। যারা দীর্ঘদিন মাঠ পর্যায়ে আন্দোলন, সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক সচেতনতা এবং সংসদে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপন ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক নারীদের সুযোগ প্রদান জরুরি।

সাবরিনা শুভ্রা মনে করেন, প্রার্থীর সততা, সুনাম, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দলীয় গ্রহণযোগ্যতা থাকা অপরিহার্য। যাতে তারা সংসদে গিয়ে সত্যিকার অর্থে জনগণ ও নারীদের স্বার্থ তুলে ধরতে পারেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!