সমবায় শক্তি, সমবায় মুক্তি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে দক্ষ সমবায়ী ও উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে কাশিয়ানী উপজেলাধীন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় এবং প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোরাদ আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ সিফাত আজাদ’সহ জেলা প্রতিনিধি এবং বোর্ডের কোর্স পরিচালক ও সদস্যবৃন্দ।
এসময় সরকার কর্তৃক সমসাময়িক গৃহীত সামাজিক জনসচেতনতা ও অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সদস্যদের আত্ম-কর্মসংস্থান সৃষ্ঠি এবং বাড়ির আঙ্গিনায় শাক সবজি ফলমূল চাষ করে আয় বৃদ্ধি করন সংক্রান্ত ও সমবায় সমিতির মূলধন গঠন, বিনিয়োগ বিষয়ক সংক্রান্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিন মিয়া।
কালের সমাজ/কে.পি

