ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

মুকসুদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | এপ্রিল ২৯, ২০২৬, ০৮:২৯ পিএম মুকসুদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

২১ এপ্রিল স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে শাহীনুজ্জামান শাহীন জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি সক্রিয় রাজনীতি থেকেও অবসর নেওয়ার ঘোষণা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, "আমি শাহীনুজ্জামান শাহীন মিয়া এই মর্মে বিবৃতি প্রদান করিতেছি যে, আমার শারীরিক অসুস্থতার কারণে অদ্য ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখ হইতে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ হইতে অব্যাহতি গ্রহণপূর্বক সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করিলাম।"

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!