গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে যাত্রা শুরু করলো "স্বপ্ন সুপার শপ"।
শুক্রবার ( ৮ মে) দুপুরে মুকসুদপুরের কলেজ রোডের শিকদার মার্কেটে উদ্বোধন হওয়া এই সুপার শপকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।
উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি। ফিতা কেটে উদ্বোধনের পর তিনি অতিথিদের নিয়ে সুপার শপের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মিন্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, "স্বপ্ন সুপার শপ" শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি মুকসুদপুরের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত কেনাকাটার নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি সচল রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, এতদিন আধুনিক মানের সুপার শপের অভাবে অনেককেই প্রয়োজনীয় পণ্য কিনতে দূরের শহরে যেতে হতো। "স্বপ্ন সুপার শপ" চালু হওয়ায় এখন এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিভিন্ন আধুনিক সামগ্রী সহজেই পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। নতুন এই উদ্যোগ মুকসুদপুরের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন স্থানীয়রা।
কালের সমাজ/কে.পি

