ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

নগরকান্দায় তালমা-মানিকদী খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মে ৮, ২০২৬, ০৯:৩২ পিএম নগরকান্দায় তালমা-মানিকদী খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে তালমা সুইস গেইট হতে মানিকদী সন্তোষী পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।প্রায় ৩ হাজার ৬৪৫ মিটার দীর্ঘ এ খাল পুনঃ খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে  ১ কোটি  প্রায় ৬  লাখ টাকা ।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুন্নু, তালমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচী কাজের ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের নগরকান্দায় কয়েকটি খাল খনন কাজ শুরু হয়েছে। আজ তালমা ইউনিয়নের মানিকদী খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হলো।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকুর সহযোগিতায় নগরকান্দায় কয়েকটি খালের প্রকল্প এসেছে। আজ তালমা ইউনিয়নের মানিকদী খাল খনন কাজ শুরু করা হলো।”

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “খাল খননের ফলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। পাশাপাশি কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং ফসলের উৎপাদন বৃদ্ধি হবে।

প্রকল্পের পিআইসি হিসেবে রয়েছেন ইউপি সদস্য মমতাজ বেগম। 
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!