ঢাকা বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মে ১৯, ২০২৬, ০৭:৫১ পিএম ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতীর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।  আব্দুল কাদের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে। নারী নির্যাতন দমন আইনের একটি মামলায় আদালতের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারের হাজতী (বন্দী) ছিলেন।

ফরিদপুর জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া জানান, হাজতি আব্দুল কাদের গোপালগঞ্জ জেলা কারাগারে হৃদরোগ জনিত কারনে অসুস্থ হন। তার উন্নত চিকিৎসার জন্য নিয়ম অনুযায়ী ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। সোমবার বিকেলে ওই হাজতী ফরিদপুর কারাগারে পৌছলে কারা ফটকে দাপ্তরিক কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর সংবাদ জানানোর পর পরিবারের সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

 

কালের সমাজ/কে.পি
 

Link copied!