ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামে বিএনপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় শংকরপাশা গ্রামের কিসলু মেম্বারের বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কিসলু আহমেদ এবং সঞ্চালনা করেন রুবেল চোকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস পুরা মেম্বার, শাহজাহান মাতুব্বর, ইব্রাহিম মাতুব্বর, জব্বার মাতুব্বর, আশরাফ মাতুব্বর, ফরাদ সরদার ও আনোয়ার কাজী মেম্বারসহ ডাঙ্গী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতা কিসলু মেম্বার তার সমর্থক ও কর্মীদের নিয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং বদরুজ্জামান তারা মোল্লার প্রতি একাত্মতা ঘোষণা করেন।
এ সময় ইব্রাহিম মাতুব্বর, মান্নান মাতুব্বর, জব্বার মাতুব্বর,সালাউদ্দিন মাতুব্বর ও হান্নান মাতুব্বরসহ চার গ্রামের বিপুল সংখ্যক মানুষ বিএনপিতে যোগদান করেন।
ডাঙ্গী ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের চার গ্রামের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসমাগমে পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাঙ্গী ইউনিয়নকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বদরুজ্জামান তারা মোল্লাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান তারা মোল্লা বলেন, জনগণের কল্যাণে কাজ করা এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই বিএনপির লক্ষ্য। তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
কালের সমাজ/কে.পি

